এলিট উঠার লক্ষ্যে আজ মিজোরামের সামনে ত্রিপুরা

Date:

Share post:

আগামী বছর এলিট গ্রুপে খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্য নিয়ে আজ মিজোরামের মুখোমুখি হবে ত্রিপুরা ১৯ দল। ভিনু মানকর ট্রফি এক দিনের ক্রিকেটে প্লেট গ্রুপে নির্ণায়ক ম্যাচে আত্মবিশ্বাসী রাজ্যের ছেলেরা। ভুবনেশ্বরের কেআইআইটি ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি।
গ্রুপ লিগে অপ্রতিরোধ্য ছিল ত্রিপুরা। সবকটি ম্যাচে জিতে অপরাজিতভাবে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেয়। ফলে আজ ফেভারিট হিসাবে মাঠে নামলেও গোটা শিবির যথেষ্ট সতর্ক।
শনিবার সকালে দু’দলের ক্রিকেটাররা প্রস্তুতি সেরে নেয়। মিজোরামের বিরুদ্ধে টসে জিতলে প্রথমে ব্যাট নেবে ত্রিপুরা, এমনই পরিকল্পনা রয়েছে। তবে সকালে উইকেট দেখে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন কোচ। কিছুটা দুর্বল হলেও মিজোরামকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন জয়ন্ত দেবনাথ। তিনি বলেন, “আমাদের কাছে সব দলই শক্তিশালী। লক্ষ্য থাকবে শুরু থেকেই বিপক্ষের উপর আক্রমণ করা। প্রথমে ব্যাট করার সুযোগ পেলে লক্ষ্য আড়াইশ রানের গণ্ডি অতিক্রম করা। আর বল করার সুযোগ পেলে বিপক্ষে ১০০ রানের মধ্যে আটকে দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই ছেলেরা মাঠে নামবে। আশা করি গ্রুপ লিগে যে দাপট দেখিয়েছে, ফাইনালেও তা বজায় থাকবে এবং ত্রিপুরাকে এলিট আর নিয়ে যাবেই।
এদিন প্রায় তিন ঘন্টা অনুশীলন হয় ত্রিপুরার ক্রিকেটারদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...