ওল্ড প্লে সেন্টারকে (ওপিসি) অল্পরানে গুটিয়ে দিয়েও স্বস্তিতে নেই চলমান সংঘ। দিনের শেষে লিড নিলেও তেমন একটা সুবিধায় নেই। প্রথম দিনের শেষে ১৩ রানে এগিয়ে চলমান। মেলাঘরের শহীদ কাজল ময়দানে প্রথম দিনে শেষে দাপট দেখায় বোলাররা। ব্যাট করার সুযোগ পেয়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওপিসি মাত্র ১২২ রান করতে সক্ষম হয়। নবারুণ চক্রবর্তী ৭৩ বল-এ একটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯, শাহীন জামান চৌধুরী ৬৩ বল-এ চারটি বাউন্ডারি সাহায্যে ২৭, দীপেন বিশ্বাস ৩১ বল-এ দুটি উবার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। চলমানের সুরজ কুমার ৬৪ রানে পাঁচটি উইকেট পান। জবাবে প্রথম দিনের শেষে ৪০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে চলমান সংঘ ১৩৫ রান করে। অভিক পাল ৯২ বল-এ দুটি বাউন্ডারিও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ এবং সিদ্ধার্থ দেবনাথ ৫১ বল-এ একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করেন। ওপিসি-র পৌরুষ মিশ্র ২৪ রানে চারটি এবং দীপেন বিশ্বাস ১৪ রানে তিনটি উইকেট ভাগ করেন।


