কলকাতায় ভিনিসিয়াসরা, চোটে ছিটকে গেলেন রাফিনহা

Date:

Share post:

ভারতীয় ফুটবল ইতিহাসের অন্যতম ঐতিহাসিক মুহূর্তের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামী ৩ অক্টোবর সন্ধ্যা ৭:৩০ মিনিটে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সিনিয়র পুরুষ ফুটবল দলের স্তরে এটিই দুই দেশের প্রথম ঐতিহাসিক লড়াই।
কলকাতায় পা রাখছেন সেলেকাওরা
অস্ট্রেলিয়া সফর শেষ করে। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যক্তিগত বিমানে সরাসরি কলকাতায় এসে পৌঁছাচ্ছে ব্রাজিল ফুটবল দল। শহরে নামার পর ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিকদের কড়া নিরাপত্তায় বাইপাসের ধারের আইটিসি রয়্যাল হোটেলে নিয়ে যাওয়া হবে। ২ অক্টোবর দুপুরে ফুটবলারদের সাংবাদিক বৈঠক এবং বিকেলে যুবভারতীতে অনুশীলনের কথা রয়েছে।
ম্যাচের ঠিক দু’দিন আগে বড় ধাক্কা খেয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিল শিবির। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে ডান পায়ের উরুর পেশিতে চোট পেয়ে ম্যাচ থেকে সম্পূর্ণ ছিটকে গেছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রাফিনহা। ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে যে, কোনো ঝুঁকি না নিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বার্সেলোনায় ফেরত পাঠানো হচ্ছে। তবে রাফিনহা না থাকলেও দলে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক, এস্তেভাও, ব্রুনো গুইমারেজ এবং মার্কিনহোস-এর মতো বিশ্বমানের মহাতারকারা।
ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫ নম্বরে থাকা ব্রাজিলের বিরুদ্ধে এই ম্যাচটি ভারতীয় দলের কাছে এক অগ্নিপরীক্ষা। ভারতের কোচ খালিদ জামিলের অধীনে সম্প্রতি ৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা পানামাকে রুখে দিয়ে আত্মবিশ্বাসী ভারতের ২৬ সদস্যের দল।
এই ম্যাচের বিশেষ আকর্ষণ হিসেবে ভারতীয় ফুটবলের কিংবদন্তি আইএম বিজয়ন এবং মোহনবাগান তথা কলকাতার চেনা মুখ হোসে বারেটো গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে খেলা শুরুর আগে অফিসিয়াল ম্যাচ বলটি মাঠে বহন করে নিয়ে আসবেন।
ম্যাচ ঘিরে সল্টলেক স্টেডিয়ামকে নতুন রূপে সাজানো হয়েছে এবং প্রথমবারের মতো গ্যালারির প্রত্যেকটি আসনে নির্দিষ্ট নম্বর দেওয়া থাকছে। বিধাননগর পুলিশের পক্ষ থেকে স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মাঠে লেজার লাইট, ব্যানার, পোস্টার, ছাতা ও জলের বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খেলাটি সরাসরি দেখা যাবে সোনি টিভি নেটওয়ার্ক টেলিভিশন চ্যানেলে এবং লাইভ স্ট্রিমিং হবে সোনি অ্যাপে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...