ভারতের বিরুদ্ধে টি-২০’র সিরিজ়ের জন্য দল গঠন করলো নিউ জ়িল্যান্ড। ৫ ম্যাচের সিরিজ়ের দলে জোড়া পরিবর্তন করেছে নিউজ়িল্যান্ড। চোটের জন্য দল থেকে ছিটকে গিয়েছেন মার্ক চাপম্যান এবং জ়্যাক ফোকস। চ্যাপম্যান চোট পেয়েছেন হ্যামস্ট্রিংয়ে। ইউরোপিয়ান টি-২০ লিগ খেলতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিং সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু দিন তাঁকে বিশ্রামে থাকতে হবে। আশা করা হচ্ছে, ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে পারবেন তিনি। প্রস্ততি শিবিরে কোমরের ডান দিকের পিছনের অংশে চোট পেয়েছেন তিনি। তাঁর চোট বেশি গুরুতর। তাঁর মাঠে ফিরতে কত দিন লাগবে, তা নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসকেরা। এক দিনের সিরিজ়েও তাঁর খেলার সম্ভাবনা কম। দুই ক্রিকেটারের চোটের জন্য বাধ্য হয়েই দলে পরিবর্তন করতে হয়েছে নিউ জ়িল্যান্ডের নির্বাচকদের। ভারতের বিরুদ্ধে টি-২০’র সিরিজ়ের দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার জশ ক্লার্কসন এবং জোরে বোলার ব্লেয়ার টিকনারকে। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে ভারত-নিউ জ়িল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়। ম্যাচগুলি হবে ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন, অকল্যান্ড, হ্যামিল্টনে। এই সিরিজ়ের পর দু’দেশ মুখোমুখি হবে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ় এবং দু’টি টেস্টের সিরিজ়ে। এক মাসের বেশি সময় নিউ জ়িল্যান্ডে থাকবে ভারতীয় ক্রিকেট দল। নিউ জ়িল্যান্ডের টি-২০ দল এরকম : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপ, টিম সেইফার্ট, নাথাম স্মিথ এবং ব্লেয়ার টিকনার।


