কিল্লায় চ্যাম্পিয়ন হলো পিত্রা মৈয়াল কিল্লায় জমাতিয়া হদা আয়োজিত প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো পিত্রা মৈয়াল। হারালো তইখামা মৈয়ালকে। গড়িয়া একাডেমি সিন্থেটিক ফুটবল মাঠে শুক্রবার প্রথমার্ধে আক্রমনাত্মক ফুটবল খেলেও বিরতির পর দমের অভাবে কিছুটা পিছিয়ে পড়ে তইখামা মৈয়াল। এই সুযোগের পুরো ফায়দা তুলে জয় ছিনিয়ে নেয় পিত্রা মৈয়াল। জয়লাভ করে ৩-১ গোলে। বিজয়ী দলের কাশি মানিক জমাতিয়া দুটি গোল করেন। অপর গোলটি করেন দীনেশ জমাতিয়া। বিজিত দলের একমাত্র গোলটি করেন প্রবীর জমাতিয়া। প্রথমার্ধে ম্যাচের ফলাফল ছিল ১-১। খেলা পরিচালনা করেন শিব শংকর জমাতিয়া। আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি সহ প্রাইজমানি দেওয়া হয়েছে ১ লাখ এবং ৭৫ হাজার টাকা। ফাইনাল ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের কাশি মানিক।


