প্রথমবর্ষ নর্থইস্ট রিজিওনাল মুয়াইথাই চ্যাম্পিয়নশিপে রাজ্যদল লড়াই করে ১৬টি স্বর্ণ, ১৫টি রৌপ্য এবং ১৬টি ব্রোঞ্জ পদক নিয়ে সর্বমোট ৪৭টি পদক পায়। ফলে আসরে দ্বিতীয় স্থান দখল করে। ২১-২৪ সেপ্টেম্বর আইজলে হয় আসর। “মুয়াইথাই এসোসিয়েশন অফ ত্রিপুরা”-এর উদ্যোগে ৫৫ সদস্যক রাজ্যদল আসরে যায়। রাজ্যের ইতিহাসে সর্বাধিক পদক জয়ের বিরল ইতিহাস সৃষ্টি করে।পদক জয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন সংস্থার সচিব অজয় রায়।


