সেমিফাইনালে উঠেছে বিশ্রামগঞ্জ ব্রাদার্স ইউনিট

Date:

Share post:

বক্সনগর প্লে সেন্টার আয়োজিত এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট-এর সেমিফাইনালে উঠেছে বিশ্রামগঞ্জ ব্রাদার্স ইউনিট। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে শুক্রবার বক্সনগর মিনি স্টেডিয়ামে খুমুলুঙ এফসি-কে ২-১ গোলে ছিটকে দেয় বিশ্রামগঞ্জ ব্রাদার্স ইউনিট। ম্যাচের ২ মিনিটে বিশ্রামগঞ্জ ব্রাদার্স ইউনিটের মনীশ মেইতেই গোল করে দলকে ১-০ এগিয়ে দেন। পিছিয়ে গিয়ে খুমুলুঙ এফসি পাল্টা আক্রমণ করে এবং ১২ মিনিটে শান্তি কুমার মেইতেই সমতায় আনেন।বিরতির পর জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে দুদল। খুমুলুঙ এফসি আক্রমণের ধার বজায় রাখলেও বিশ্রামগঞ্জ ব্রাদার্স ইউনিটও পাল্টা আক্রমণে সমান তৎপর ছিল। ম্যাচজুড়ে উভয় দল বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচটি অতিরিক্ত সময়ের দিকে গড়ানোর সম্ভাবনা দেখা দিলে, নির্ধারিত সময় শেষ হওয়ার ২ মিনিট আগে বিশ্রামগঞ্জ ব্রাদার্স ইউনিটের গাইউসময় মেইতেই দুর্দান্ত এক গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এই গোলে সেমিফাইনালে পৌঁছে যায় বিশ্রামগঞ্জ ব্রাদার্স ইউনিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...