কুমারঘাটে গকুলনগর প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় প্রথম কোয়ার্টার ফাইনাল শনিবার। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দারচুই ওয়াই ডি এ এবং সাইদুল ওয়াই ডি এ। গকুলনগর স্কুল মাঠে হবে ম্যাচটি। শুক্রবার গ্রুপ লিগের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়। তাতে মুখোমুখি হয়েছিলো স্মল বাজার ব্রাদার্স এবং খাতরা এফ সি। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় ম্যাচের ফয়সলা হয় টাইব্রেকারে। এতে স্মল বাজার ব্রাদার্স জয়লাভ করে ৪-২ গোলে। খেলা পরিচালনা করেন অরুণ মালাকার।


