কিল্লায় বরক ফুটবল সংস্থা আয়োজিত রেসিং কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবলের আসরে সেমিফাইনালে উঠলো জেসিসি। উত্তেজনাপূর্ণ ম্যাচে টাই ভেঙ্গে হারায় নোয়াবাড়ি হোস্টেলকে। নোয়াবাড়ি স্কুল মাঠে বুধবার শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলেন। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ১-১। বিজয়ী দলের স্টিফেন জমাতিয়া এবং বিজিত দলের ইন্ডিয়া হরি জমাতিয়া গোল করেন। ৭ মিনিটে গোল করেছিলেন ইন্ডিয়া। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা না হওয়ায় শুরু হয় টাই ব্রেকার। তাতে জেসিসি ৩-১ গোলে জিতে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পায়। খেলা পরিচালনা করেন অনন্ত হরি জমাতিয়া।


