বড়পাথুরীতে কানু পাল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল আসরে কোয়ার্টার ফাইনালে উঠলো বিলোনিয়া মুভিং একাদশ। হারালো অস্টিং ইউনাটেডকে। ব্লাড মাউথ ক্লাব আয়োজিত বড়পাথুরী স্কুল মাঠে এই আসরে রবিবার কয়েক হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে শুরু থেকে ভাল খেলা উপহার দেয় দুই ফল। নির্ধারিত সময়ে কোনও দলই জাল নাড়াতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে বিলোনিয়া মুভিং একাদশ জয়লাভ করে ৩-০ গোলে। খেলা পরিচালনা করেন সঞ্জয় বিশ্বাস।


