ক্লপের জার্মানির প্রথম জয়

Date:

Share post:

ম্যাচের শুরু থেকে আক্রমণের তোড়ে সার্বিয়াকে যেন ভাসিয়ে দিতে চাইল জার্মানি। জালের দেখা পেতে অনেকটা সময় লাগলেও, শেষ পর্যন্ত পরিষ্কার ব্যবধানেই জিতল ইয়ুর্গেন ক্লপের দল।
বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা নেশন্স লিগে ২-০ গোলে জিতেছে জার্মানরা।
প্রথমার্ধে টম বিশফ দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ফ্লোহিয়ান ভিয়েৎস। নতুন কোচ ক্লপের হাত ধরে তিন ম্যাচে প্রথম জয় পেল জার্মানি। এবারের বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে দলটির বিদায়ের পর দায়িত্ব নেন এই জার্মান কোচ। তার প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ ড্রয়ের পর, গ্রিসের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় চারবারের বিশ্বকাপ জয়ীরা। অন্যদিকে, জার্মানির বিপক্ষে স্মরণীয় জয়ের পর এবার নেদারল্যান্ডসের বিপক্ষে দুই গোলে এগিয়ে দারুণ এক জয়ের সম্ভাবনা জগিয়েও শেষ পর্যন্ত পারেনি গ্রিস। তাদের মাঠে ম্যাচটি ২-২ ড্র হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...