গোলের পর অতি রক্ষণাত্মক কৌশল নিয়ে আক্ষেপ নেই ইংল্যান্ড কোচ টুখেলের

Date:

Share post:

এভাবে খেলেই জয়ের খুব কাছাকাছি ছিল ইংল্যান্ড, বললেন কোচ টমাস টুখেল।
গোলের পর অতি রক্ষণাত্মক কৌশল নিয়ে আক্ষেপ নেই ইংল্যান্ড কোচের! অ্যান্থনি গর্ডনের গোলের পর থেকে লাউতারো মার্তিনেসের গোল, মাঝের ৩৭ মিনিটে ইংল্যান্ডের পায়ে বল ছিল স্রেফ ১২ শতাংশ! এই পরিসংখ্যানেই ফুটে উঠছে ইংলিশদের কৌশল। আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর অনুমিতভাবেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে টমাস টুখেলকে। কোচ অবশ্য নিজের ভাবনায় অটল, কৌশল নিয়ে কোনো আফসোস তার নেই।
খেলার শুরু থেকে পরের সময়টায় বেশি ভাগ নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের। ৫৫ মিনিটে গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পর হুট করেই বদলে যায় চিত্র। একদমই খোলসে ঢুকে যায় ইংলিশরা। গোল ধরে রাখার জন্য পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়ে তারা। একপর্যায়ে এমনকি হ্যারি কেইনও টানা রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকেন। সেই কৌমলে ৮৪ মিনিট পর্যন্ত কাজ হলেও শেষ রক্ষা হয়। পরের সময়টায় ২ গোল করে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা।
ম্যাচের পর সেই অতি রক্ষণাত্মক কৌশলের প্রশ্নে টুখেল বললেন, তার ছক প্রায় সফল হয়েই যাচ্ছিল। “এই বিষয়ে লাখ লাখ কোচের সঙ্গে আলোচনা করতে পারেন। কিন্তু আমাকে মাঠেই সিদ্ধান্ত নিতে হয়। আমি ম্যাচটি বিশ্লেষণ করেছি এবং একটি নির্দিষ্ট উপায়ে খেলেছি, তাই এটি আমার দায়িত্ব। এই মুহূর্তে কোনো আফসোস নেই। দল তাদের সর্বস্ব দিয়ে খেলেছে এবং আমরা জয়ের খুব, খুব কাছাকাছি ছিলাম।” টুখেল আরো বলেন, “পুরো টুর্নামেন্ট বিশ্লেষণ করার সময় এটা নয়, আমরা কেবল একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছি বলেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছি।”
রক্ষণাত্মক কৌশলের কারণেই এমন কিছু বদলি টুখেল করেছেন, যা নিয়েও উঠছে বিস্তর প্রশ্ন। রক্ষণ সামলানোর জন্যই একের পর এক পরিবর্তগুলো করেছে তিনি। এর পক্ষে নিজের যুক্তি তুলে ধরলেন জার্মান এই কোচ। “ভেতরের ফাঁকগুলো বন্ধ করতে এবং বাতাসে শক্তিশালী হতে আমরা পাঁচজনের রক্ষণভাগে করে গিয়েছিলাম, কারণ আমাদের গোলের ঠিক পরেই, কোনো বদলি ছাড়াই, আমরা অনেক বেশি ক্রস এবং অনেক বেশি সুযোগ তৈরি করে ফেলেছিলাম”। বলেন, “আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু … দায় অবশ্যই কোচের ওপরই বর্তায় এবং যদি তা ঠিকঠাক না হয়, তবে এটা বলা সহজ যে, কৌশল ভুল ছিল।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...