ঘর গুছিয়ে নিল হার্ভে ক্লাব

Date:

Share post:

ঘরোয়া ক্রিকেটের দলবদলের দ্বিতীয় দিনে ঘর গুছিয়ে নিল হার্ভে ক্লাব। বুধবার সাতজন ক্রিকেটারকে সই করিয়েছে। এদিন হার্ভে ক্লাবে সই করেছেন ব্লাড মাউথের উদিয়ান বসু, কসমোপলিটন ক্লাবের শাহরুখ হোসেন, সংহতি ক্লাবের দীপাঞ্জন দাস, ওপিসি-র দীপেন বিশ্বাস, নবারুণ চক্রবর্তী, স্ফুলিঙ্গ ক্লাবের সন্দীপ সরকার এবং জেসিসি ইস্তা দেবনাথ। দ্বিতীয় দিনে মোট ২৮ জন ক্রিকেটার টোকেন তুলেছেন। এরমধ্যে দুজন টোকেন জমা দেননি। চমক দিয়েছে কসমোপলিটন ক্লাব। তুলে নিয়েছেন জেসিসি-র তারকা বা হাতি স্পিনার পারভেজ সুলতানকে। আগামী মরশুমে সুপার ডিভিশনের খেলবে কসমোপলিটন। সেই লক্ষ্যেই শক্তিশালী দল গড়ছে ওই ক্লাবটি। মঙ্গলবার প্রথম দিনে অভিজিৎ দেববর্মা এবং জয়দীপ বণিককে তুলে নিয়েছিল ওই ক্লাব। জানা গেছে গতবারের বেশিরভাগ ক্রিকেটারকে ধরে রাখছে ক্লাবটি। ইতিমধ্যে এবছর দলের হয়ে সেরা পারফরম্যান্স করা দিল্লির লক্ষ্য কুমার টি. সঙ্গে চুক্তি সেরে নিয়েছেন কসমোপলিটন ক্লাবের কর্তারা। এছাড়া এদিন জেসিসি’তে খেলার জন্য সই করেছেন স্ফুলিঙ্গ ক্লাবের দেবাংশু দত্ত, ওপিসি-র দ্বীপায়ন দেববর্মা, ব্লাডমাউথ ক্লাবের দীপ্তনু চক্রবর্তী এবং শতদল সংঘের দেবরাজ দে। স্ফুলিঙ্গ ক্লাব ছেড়ে ব্লাডমাউথ ক্লাবে সই করেছেন সৌরভ দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...