সুপার লিগের প্রস্তুতি শুরু বড় ক্লাবের

Date:

Share post:

চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশনের সুপার ফোরের লড়াইয়ে প্রস্তুতি শুরু করেছে বড় ক্লাব। এমাসের শেষদিকে শুরু হবে সুপার ফোরের লড়াই। ইতিমধ্যেই এগিয়ে চলো সংঘ, ব্লাডমাউথ ক্লাব ও কল্যাণ সমিতি শেষ চারটি দলে জায়গা করে নিয়েছে। চতুর্থ দল স্থির হবে আগামী ২৫ সেপ্টেম্বর।
চার নম্বর কোন ক্লাব সুপার ফোরে উঠবে সেটা এগিয়ে চলো বনাম ফরোয়ার্ড ক্লাবের লড়াইয়ের ফলাফলে স্থির হবে। ওই ম্যাচে ফরোয়ার্ড জিতলে তারাই সুপারে উঠবে। আর ফরোয়ার্ড জিততে না পারলে গোলের হিসেবে লালবাহাদুর ব্যায়ামাগার ছাড়পত্র পেয়ে যেতে পারে।
চতুর্থ দলের হিসাবটি পাশে রেখে বাকি তিন ক্লাব সুপারে লিগকে সামনে রেখে শক্তি বাড়িয়ে নিচ্ছে।এগিয়ে চলো ইতিমধ্যেই মাঝমাঠের এক ফুটবলার সিকিম থেকে নিয়ে এসেছে। দলের সাথে সে মানিয়ে নেয়ার চেষ্টা করছে বলে খবর। এছাড়াও কালিম্পং থেকে এআরও স্ট্রাইকার আসবে ২৬ সেপ্টেম্বর। নাম কুঞ্জমন থাপা।
এদিকে, ব্লাডমাউথ ক্লাবের দুটি কোটা এখনও বাকি আছে। সেই কোটা সুপারের আগেই পুরন করার চেষ্টা চলছে। এবছর ব্লাডের হিসাব ক্রীড়াসূচির অদল বদলে এলোমেলো হয়ে গেছে। ফলে যতটা গুছিয়ে নেয়ার লক্ষ্যে ছিল, তা হয় নি। সুপারের লড়াইয়ে শেষ একটা মরন কামড় দিতে পরিকল্পনা নেয় হয়েছে।
বড় বাজেটের দল কল্যাণ সমিতি এবছর রাখাল শিল্ড পেয়েছে। তারা লিগেও খেতাব দখলের জন্য মরিয়া। দ্বিমুকুট জয় করতে শেষদিকে নতুন মুখ আসতে পারে। তবে হাতে কোটা খুব একটা নেই। বাকিটা সময় বলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ভারত ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে

৫ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়লাভ করেছে। তবে প্রথম তিনটি ম্যাচ জিতে ভারত ৩-২...

রাজ্য রঞ্জি দলে একটি পরিবর্তন, ঢুকেছেন লক্ষ কুমার

রাজ্য রঞ্জি দলে একটি পরিবর্তন হল। দলে ঢুকেছেন লক্ষ কুমার টি.। স্বপ্নীল সিং আহত থাকায় প্রথম ম্যাচ থেকেই...

সৌরাষ্ট্র থেকে পয়েন্ট কেড়ে রঞ্জি’র এলিটে থাকার আশায় ত্রিপুরা!

এলিটের বি-পুলে তিন রাউন্ডের খেলার শেষে শূন্য হাতে শেষ স্থানে ত্রিপুরা! অপর দিকে বোনাস সহ একটি জয় ও...

স্পোর্টিং ক্লাব দিল্লি ও এফসি গোয়া জয় পেলো

ইন্ডিয়ান সুপার লিগে দুটি খেলায় স্পোর্টিং ক্লাব দিল্লি ও এফসি গোয়া জয় পেয়েছে। মুম্বই সিটি এফসি ২-৩ গোলে...