নিষ্প্রভ প্রথমার্ধে দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করলেন কিলিয়ান এমবাপে। বিরতির পর জমে ওঠা লড়াইয়ে রি মাদ্রিদকে এগিয়ে নিলেন ইয়ান ডিওমান্ডে। কিছুক্ষণ পর বল জালে পাঠিয়ে উল্লাসে মাতলেন ভিনিসিউস জুনিয়র, কিন্তু মনিটরে দেখে সহিংস আচরণের জন্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সরাসরি লাল কার্ড দেখালেন রেফারি, বাতিল হয়ে যায় গোলও। ১০ জন নিয়ে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয়ের পথে ফিরল জুজে মরিনিয়োর দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে ভিয়ারেয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
৭১ মিনিটের ঘটনা। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে বক্সে ঢুকে পাস দেন জুড বেলিংহ্যাম, আর ছয় গজ বক্সের বাইরে থেকে শটে জালে পাঠিয়ে উল্লাসে মাতেন ভিনিসিউস। খেলোয়াড়দের মাঝে ছুটে যান মরিনিয়োও। কিন্তু ভিএআরে মনিটরে রিপ্লে দেখে ভিনিসিউসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। কারণ, ওই আক্রমণের শুরুতে মাঝমাঠে পেছন থেকে প্রতিপক্ষের সালিবার চুল টেনে ধরেছিলেন ব্রাজিলিয়ান তারকা। বহিষ্কার হয়ে রেফারির দিকে তেড়ে যান তিনি। ছড়ায় উত্তেজনা। বাকি সময়ে আর উল্লেখযোগ্য কিছু হয়নি।


