জয় দিয়ে শুরু বিবেকানন্দ ক্লাবের। ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা রবিবার থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় বিবেকানন্দ ক্লাব ৩-১ গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের নারায়ন মাহাতো দুটি ও দেবরাজ জমাতিয়া একটি গোল করেন। বীরেন্দ্র ক্লাবর একমাত্র স্কোরার স্টিপেন পল্ ডার্লং। খেলা শুরু হওয়ার আগে সাংসদ রাজীব ভট্টাচার্য আসরের সূচনা করেন। মোট ৯টি দলকে নিয়ে সিঙ্গেল লিগের ভিত্তিতে চ্যাম্পিয়নশিপের ফয়সলা হবে।


