জিতলেও মোটেও ভাল খেলে নি ত্রিবেনী সংঘ। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের আসরে নিজেদের প্রথম ম্যাচে ত্রিবেনী ৪-২ গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সোমবারের লড়াইয়ে বিজয়ী দলের অধিনায়ক জাভেদ ডার্লং দুটি গোল করেন। অপর দুটি গোল করেন এল. জুয়ালা ও অচাইফাং জমাতিয়া। অপর দিকে ফ্রেন্ডস ইউনিয়নের দুটি গোল করেন বিশাল জমাতিয়া ও দিপন জমাতিয়া।


