তিনটি সংস্থার সঙ্গে নতুন চুক্তি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের

Date:

Share post:

তিনটি পৃথক সংস্থার সঙ্গে নতুন চুক্তি করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। রিলায়েন্সের ঠান্ডা পানীয় ক্যাম্পা কোলা, এসবিআই লাইফ ও চ্যাট জিপিটির সঙ্গে চুক্তি করেছে বিসিসিআই। এই যুক্তির ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাগারে ঢুকতে চলেছে ১৩০ কোটি টাকা। ক্রিকেট বোর্ড সূত্রে খবর ২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত দেশের মাটিতে ৩৫টি ম্যাচের জন্য এই তিন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। কিন্তু বোর্ড এখনো টাইটেল স্পনসরার খুঁজে পায়নি। ২০২৬ সালের আগস্ট মাসে টাইটেল স্পনসর আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সঙ্গে বোর্ডের চুক্তি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তারপর থেকে টাইটেল স্পনসর খুঁজে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বোর্ড যে দরপত্র চেয়েছিল, তাতে সবচেয়ে বেশি দর দিয়েছে ক্যাম্পা কোলা। প্রতিটি ম্যাচের জন্য তারা ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেবে ১ কোটি ৩১ লক্ষ টাকা। এই প্রতিযোগিতায় ছিল বিসলারী ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তাদেরকে হারিয়ে এই চুক্তি করেছে ক্যাম্পা কোলা। এসবিআই লাইফ ও চ্যাট জিপিটি প্রতিটি ম্যাচের জন্য ক্রিকেট বোর্ড কে দেবে ১ কোটি ২০ লক্ষ টাকা। আগামী ৩৫ টি ম্যাচের জন্য এই তিন সংস্থার কাছ থেকে বিসিসিআই মোট পাচ্ছে ১২৯ কোটি ৮৫ লক্ষ টাকা। এরই মধ্যে নতুন টাইটেল স্পনসর খুঁজে ফেলতে চলেছে বোর্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...