তৃতীয় দিনে লাভবান স্ফুলিঙ্গ

Date:

Share post:

ঘরোয়া ক্রিকেটের দল বদলের তৃতীয় দিনের অংশ নিলেন ১৭ জন ক্রিকেটার। এর মধ্যে তিনজন ক্রিকেটার টোকেন তুললেও দলবদলের অংশ নেননি। তিনদিনের মোট ৬০ জন ক্রিকেটার টোকেন তোলেন। এর মধ্যে ৫ জন ক্রিকেটার টোকেন জমা দেননি। তৃতীয় দিনে অনেকটা লাভবান হয়েছে স্ফুলিঙ্গ ক্লাব। বৃহস্পতিবার স্ফুলিঙ্গ তুলে নেয় শতদল সংঘের চিরঞ্জিত পাল এবং কসমোপলিটন ক্লাবের রিয়াজ উদ্দিনকে। জেসিসি তুলে নেয় স্ফুলিঙ্গ ক্লাবের সপ্তজিৎ দাসকে। ৬ জন ক্রিকেটারকে তুলে নিয়ে দল অনেকটা গুছিয়ে নিল ওপিসি।ওপিসি-তে সই করেছেন মৌচাক ক্লাবের শাহীন জামান চৌধুরী, পোলস্টার ক্লাবের আকাশ সরকার, বিসিসি-র অরীশ মজুমদার, ইউনাইটেড বিএসটি-র শঙ্খনীল সেনগুপ্ত, পোলস্টার ক্লাবের সন্দীপ মিত্তাল এবং আদিত্য যাদবকে। ইউনাইটেড ফ্রেন্ডসে সই করেছেন কসমোপলিটনের দেবজ্যোতি পাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...