নেশা বিরোধী ফুটবলের আসরে ফাইনালে কুলুবাড়ি একাদশের বিরুদ্ধে খেলবে রাঙ্গামাটি একাদশ। বৃহস্পতিবার মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে দ্বিতীয় সেমিফাইনালে রাঙ্গামাটি একাদশ ৪-০ গোলে হারায় জম্পুইজলা প্লে সেন্টারকে। তীব্র উত্তেজনা পূর্ণ ম্যাচে প্রথমার্ধে দুরন্ত লড়াই করলেও দ্বিতীয়র্ধে পিছিয়ে পড়ে জম্পুইজলা। প্রথমার্ধে রাঙ্গামাটি একাদশ এগিয়েছিল ১-০ গোলে। বিজয়ী দলের জোড়া গোল করেন সুরজিৎ জমাতিয়া। এছাড়া রাজীব সাধন জমাতিয়া এবং আরিফ হোসেন একটি করে গোল করেন। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা। ৯ অক্টোবর ফ্লাড লাইটে অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল ম্যাচটি। আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দল ট্রফি সহ প্রাইজমানি পাবে ২ এবং ১ লাখ টাকা।


