উদয়পুরে আন্ত: স্কুল ক্রিকেটে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেলো জামজুরি স্কুল। লো স্কোরিং ম্যাচে হারায় উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলকে। বৃহস্পতিবার জামজুরি স্কুল মাঠে জামজুরি স্কুল জয়লাভ করে ৫২ রানে। ব্যাট করার সুযোগ পেয়ে জামজুরি স্কুল ৮৭ রান করে। সুবীর বৈদ্য ২৬ বল-এ ১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, প্রসেনজিৎ চন্দ্র দে ৩০ বল-এ ১৬ এবং কৃষাণ দাস ৭ বল-এ ১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। অতিরিক্ত পায় ১৩ রান। উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের আফতাব চৌধুরী ৫ রানে ৩টি, রিহান আক্তার ১১ রানে, সুরজিৎ দেবনাথ ২১ রানে এবং শাহীন হোসেন ২৩ রানে ২টি করে উইকেট ভাগ করে। জবাবে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল মাত্র ৩৫ রানে গুটিয়ে যায়। শাহিন হোসেন ৪৩ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং শ্রীমন দেবনাথ ২০ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। জামজুরি স্কুলের প্রসেনজিৎ চন্দ্র দে ১৪ রানে ৩টি এবং প্রানজিত দেব ২ রানে ২টি উইকেট ভাগ করে।


