তেলিয়ামুড়ায় চিন্ময়ের ঝড়ো শতরান

Date:

Share post:

তেলিয়ামুড়ায় সিনিয়র ক্রিকেটে চিন্ময় দেবের ঝড়ো শতরানে বড় ব্যবধানে জয় পেলো সিনহা ক্রিকেট একাডেমি। ১১৭ রানের হারায় দিঘীরপাড় রাজবাড়ী কালীবাড়ি দলকে। ভগৎ সিং মিনি স্টেডিয়ামে বুধবার ব্যাট করার সুযোগ পেয়ে সিনহা ক্রিকেট একাডেমি নির্ধারিত ৪৫ ওভারে আট উইকেট হারিয়ে ৩২১ রান করে। চিন্ময় ৮৩ বল-এ ১২টি বাউন্ডারি ও ৮ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩০ রান করেন। এছাড়া মানস দাস ২৫ বল-এ ৫টি বাউন্ডারি ও টি এভার বাউন্ডারির সাহায্যে ৪০, রমেন দাস ৫০ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, প্রকাশ দেব ৪২ বল-এ ২টি বাউন্ডারি সাহায্যে ১৯ এবং কার্তিক পাল ৩১ বল-এ ২টি বাউন্ডারি সাহায্যে ১৮ রান করেন। অতিরিক্ত পায় ৩৬ রান। দিঘীরপাড় রাজবাড়ি কালিবাড়ির বিপ্লব দেব, শচীন বিশ্বাস এবং শুভজিৎ শীল ২টি করে উইকেট ভাগ করেন। জবাবে দিঘীরপাড় রাজবাড়ী কালীবাড়ি দল ২০৪ রান করতে সক্ষম হয়। বিপ্লব দেব ৩৬ বল-এ ৯টি বাউন্ডারির সাহায্যে ৪৯, অঙ্কিত দাস ৪১ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৫, দীপ্তনু শীল ৫১ বল-এ ১টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং সচিন বিশ্বাস ২২ বল-এ ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। অতিরিক্ত পায় ২২ রান। সিনহা ক্রিকেট একাডেমির কাজল বর্ধন ২৩ রানে ৪টি উইকেট পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...