দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চলের বিরুদ্ধে দক্ষিণাঞ্চল

Date:

Share post:

দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চলের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলের খেলাটা একপ্রকারভাবে স্পষ্ট হয়ে গিয়েছিল সেমিফাইনালের তৃতীয় দিনেই। শেষ পর্যন্ত সেই স্পষ্ট ভাবনাটাই পরিপূর্ণতা পেল বুধবার। ভারতের টি-২০ ক্রিকেট দলের সহকারি অধিনায়ক তিলক ভার্মার নেতৃত্বে দক্ষিণাঞ্চল পৌঁছে গেল দলিত ট্রফির ফাইনালে। প্রথম ইনিংসে শতরান এবং দ্বিতীয় ইনিংসে অর্ধশত রানের ইনিংসটি খেলে দক্ষিণাঞ্চলকে ফাইনালে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিলক। উত্তরাঞ্চলকে ৭ উইকেটে হারিয়ে দিল দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে উত্তর উত্তরাঞ্চল মাত্র ১৯৫ রানে অলআউট হয়ে গিয়েছিল। জবাবে তিলকের ১১৬ এবং শ্রেয়াস গোপালের ৮৭ রানের ইনিংসের সুবাদে দক্ষিণাঞ্চল ৩১২ রান দাঁড় করিয়েছিল স্কোরবোর্ডে। প্রথম ইনিংসে ১৭০ রানের লিড নিয়েছিল দক্ষিণাঞ্চল। আর সেই লিড হার-জিতের ফয়সলা করে দিল। দ্বিতীয় ইনিংসে ২৯৭ রান করে উত্তরাঞ্চল। প্রথম ইনিংসে ভালো খেললেও দক্ষিণাঞ্চলের সামনে ১৮১ রানের লক্ষ্যটা খুব একটা বেশি ছিল না। রিকি ভূঁই ৪২ এবং নারায়ণ জগদীশান ৪৩ রান করেন। আর সবশেষে তিলক ভার্মা ৫১ এবং রবিচন্দ্রন স্মরণ ৩২ রানে অপরাজিত থেকে ৩ উইকেট হারিয়ে দক্ষিণাঞ্চলকে ফাইনালে পৌঁছে দেয়। ফাইনালে লড়াইটা হবে মূলত তিলক বনাম ঈশানের। আর সেই সঙ্গে নজরে থাকবেন বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...