লংতরাই ভ্যালিতে আন্ত: স্কুল ক্রিকেটে দ্বিতীয় স্থানে উঠে এলো পিএম শ্রী ছৈলেংটা স্কুল। চার ম্যাচ খেলে দুটি ম্যাচে জয়লাভ করে তারা। ঘাগড়াছড়া স্কুল মাঠে বৃহস্পতিবার ছৈলেংটা স্কুল ৬০ রানে হারায় তুইকর্মা তুইসা স্কুলকে। বিজয়ী দলের সন্দীপ রায় ব্যাটে বলে দাপট দেখিয়েছে। ব্যাট করার সুযোগ পেয়ে ছৈলেংটা স্কুল ১৭৯ রান করে। সায়ন ঘোষ ১৬ বল-এ ৪টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, সন্দীপ রায় ৩৭ বল-এ ৬টি বাউন্ডারির সাহায্যে ৪১ এবং করণ রূপিণী ১৭ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। তুইকর্মা তুইসা স্কুলের দেবজিত দেবনাথ ২৩ রানে ৩টি উইকেট পায়। জবাবে তুইকর্মা তুইসা স্কুল ১১৯ রান করতে সক্ষম হয়। সূর্য মালাকার ৩০ বল-এ ১টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪, শুভজিৎ চৌধুরী ১৮ বল-এ ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং রাজদীপ ধর ৩১ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। ছৈলেংটার রাঘব দেববর্মা ১২ রানে ৩টি, শুভজিৎ বড়ুয়া ১৬ রানে এবং সন্দীপ রায় ৩৪ রানে ২টি করে উইকেট ভাগ করে।


