নাইডুতে ম্যাচ বাঁচাতে লড়ছে ত্রিপুরা

Date:

Share post:

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটে কর্নাটকের বিরুদ্ধে ফলোঅন নেমে ম্যাচ বাঁচাতে লড়াই করছে ত্রিপুরা। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চারদিনের খেলার তৃতীয় দিনে বুধবার রাজ্যদল ৬ উইকেটে ১৫৩ রান থেকে খেলতে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৯৭ রান করে। দুর্লভ রায় ৪৮ ও রাজদীপ দত্ত ৩২ রান করেন। ২৪৬ রানে পিছিয়ে থেকে ফলো অনে নেমে রাজ্যদল দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২১৭ রান করে। ৫২ রানে ৩ উইকেট হারিয়ে একসময় চাপে ছিল দল। এই অবস্থায় নবারুণ চক্রবর্তী ও আনন্দ ভৌমিক রুখে দাঁড়ায়। চতুর্থ জুটিতে যোগ করে ১৩৯ রান। নবারুণ ৭০ ও আনন্দ ৭৫ রান করেন।
এর আগে স্বাগতিক কর্ণাটক প্রথম ইনিংসে ৪৪৩ রান করেছিল। বৃহস্পতিবার খেলার শেষ দিন। ইনিংসে হার এড়াতে এখনও ২৯ রান করতে হবে রাজ্যদলকে। হাতে ৫ উইকেট রয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...