প্রেস্তিয়ান্নি আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার!

Date:

Share post:

বিতর্কিত কাণ্ডে শাস্তি পেলেন নেইমার। হাত নিয়ে মুখ আড়াল করে প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে কিছু একটা বলে লাল কার্ড দেখলেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার!
ব্রাজিলের শীর্ষ প্রতিযোগিতা সেরি আয় সান্তোস-বাহিয়ার ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচটি ১-১ ড্র হয়। গত এপ্রিলে ফিফা নিয়ম করে, মাঠে মুখ ঢেকে প্রতিপক্ষের কাউকে কিছু বললে শাস্তি হবে লাল কার্ড। ফেব্রুয়ারিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা ও রিয়াল মাদ্রিদের ম্যাচে একটি ঘটনার প্রেক্ষিতে মূলত এই আইনটি করা হয়। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়রকে মুখ ঢেকে কিছু একটা বলেন বেনফিকার জানলুকা প্রেস্তিয়ান্নি। যা নিয়ে অভিযোগের পর তদন্ত শেষে আর্জেন্টিনার প্রেস্তিয়ান্নকে ছয় ম্যাচ নিষিদ্ধ করে হয়। এরপর এই নিয়ম আসায় এটি এখন ‘প্রেস্তিয়ান্নি আইন’ নামে পরিচিত। সেরি আয় এদিন ম্যাচের প্রথমার্ধে নেইমারকে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের ট্যাকেল থেকে ঘটনার সূত্রপাত। নেস্তরের অপ্রয়োজনীয় ট্যাকলে ক্ষুব্ধ হয়ে তার দিকে বল ছুড়ে মারেন নেইমার। এতে বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখান রেফারি।
ওই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নেস্তরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান নেইমার। একপর্যায়ে বাহিয়া কোচ রজেরিও সেনির মুখোমুখি হন তিনি এবং তাকে ধাক্কাও দেন। প্রথমার্ধ শেষে নেইমারের আচরণ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন নেস্তর। স্পোরটিভিতে তিনি বলেন, নেইমার শুধু তাকেই নয়, তার ক্লাবকেও অসম্মান করেছে। “তিনি জানেন, আমাকে কী বলেছেন। কথাগুলো আমার এবং বাহিয়ার জার্সির প্রতি অসম্মানজনক ছিল। খেলোয়াড় হিসেবে তিনি সবার জন্যই আদর্শ। কিন্তু আজ যেভাবে কথা বলেছেন, তাতে একজন মানুষ হিসেবে তিনি ব্যর্থ। এমন কথা বলা উচিত নয়। আমার বাবা-মা আমাকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। আমাকে এভাবে গড়ে তোলার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি কখনও এমন কথা বলতাম না।”
নেইমার ঠিক কী বলেছেন, তা প্রকাশ করতে চাননি নেস্তর, ‘কারণ শিশুরাও এসব দেখছে।’ নেস্তরের অমন মন্তব্যের পর তার সঙ্গে নেইমারের বিরোধ আরও তীব্র হয়। যার প্রতিফলন দেখা যায় বিরতির পরের ঘটনায়। দ্বিতীয়ার্ধ শুরুর জন্য খেলোয়াড়েরা যখন মাঝমাঠে জড়ো হন, তখন প্রথমে নেইমার ও নেস্তরকে একে অপরের সঙ্গে হাসি-ঠাট্টা করতে দেখা যায়। কিক-অফের জন্য মাঝমাঠের দিকে এগিয়ে যাওয়ার সময় হাসছিলেন নেইমার। এরপর ঘুরে এসে আবার নেস্তরের দিকে এগিয়ে যান ব্রাজিলিয়ান উইঙ্গার। এবার মুখের সামনে ছিল হাত দিয়ে কিছু একটা বলেন তিনি। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে রেফারিকে বিষয়টি জানান নেস্তর। কিছুক্ষণ অপেক্ষার পর ঘটনাটি পর্যালোচনা করতে ভিএআর মনিটরের কাছে যান রেফারি। প্রায় এক মিনিট পর নেইমারকে সরাসরি লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নেন তিনি।
এতে সাইডলাইনে শুরু হয় চরম বিশৃঙ্খলা। নেস্তরের দিকে তেড়ে যান নেইমার। তাকে থামান সান্তোসের কয়েকজন। উত্তেজনার ওই মুহূর্তে দুই দলের অন্যান্য খেলোয়াড়েরাও জড়িয়ে পড়েন ব্যাপক সংঘর্ষে। একপর্যায়ে বাহিয়ার প্রধান কোচ সেনিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন নেইমার।
ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে মুখের সামনে হাত রেখে কথা বলায় যে ভুল করেছেন, সেটা স্বীকার করে নেন নেইমার। তবে নেস্তরকে ‘কিছুই বলেননি’ বলে দাবি করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...