সাব্রুমে পূর্ণেন্দু স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবলের ফাইনালে রয়েল বয়েজের বিরুদ্ধে খেলবে টাইগার কিং। ২৩ সেপ্টেম্বর হবে ফাইনাল। বিন্দাস বয়েজ ক্লাব আয়োজিত রবিবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে সোনাইছড়ির টাইগার কিং দুরন্ত লড়াই করে হারায় টুর্নামেন্টের হট ফেভারিট পিডব্লিউডি’কে। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা না হওয়ায় শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। এতে বাজিমাত করে টাইগার কিং। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ২-২। খেলা পরিচালনা করেন শিবজ্যোতি চক্রবর্তী।


