বড়পাথুরীতে কানু পাল স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বগা চতল। উত্তেজনাপূর্ণ ম্যাচে হারায় কেবিআই-কে। ব্লাড মাউথ ক্লাব আয়োজিত আসরে বড়পাথুরী স্কুল মাঠে ছুটির দিন থাকায় ভিড় জমিয়েছিলেন ফুটবলপ্রেমীরা। প্রথমার্ধে কেবিআইয়ের ফুটবলাররা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেও দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে মূলত দমের অভাবে। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল হয় ৪-২ গোল। প্রথমার্ধে ছিলো ১-১। বগা চতল দলের পান্থ, পিয়ুষ, বিকাশ এবং কেসুং গোল করেন। বিজীত দলের প্রীতম এবং মনোজিৎ জাল নাড়ান। খেলা পরিচালনা করেন সঞ্জয় বিশ্বাস


