বিতর্কের মাঝে রোনালদোর গোল নম্বর ৯৮০!

Date:

Share post:

প্রধান কোচ জর্জে জেজুসের সঙ্গে দ্বন্দ্বে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বিতর্কের জন্ম দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদো আল নাস্‌রে ফিরেই জালের দেখা পেয়েছেন। সৌদি প্রো লিগের ম্যাচে আল দিরিয়াহর বিপক্ষে পেশাদার ক্যারিয়ারের ৯৮০তম গোলটি করেছেন পর্তুগিজ মহাতারকা। রিয়াদে আলাওয়াল পার্কে ম্যাচটি ৩-০ গোলে জেতে আল নাস্‌র।
২৩ মিনিটে বক্সের বাইরে থেকে কিংসলে কোমানের শট আল দিরিয়াহর গোলরক্ষকের ফিরিয়ে দিলে, ফিরতি বল পেয়ে জাল খুঁজে নেন ৪১ বছর বয়সী রোনালদো। আন্তর্জাতিক বিরতিতে নেশন্স লিগ খেলার সময় কোচের সঙ্গে মতপার্থক্যের জেরে পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। তার ওই কাণ্ডে আলোচনা সমালোচনার ঝড় বইয়ে দেয়।
কিছুদিন পর নিজের ওই সিদ্ধান্তের পেছনের কারণ দীর্ঘ এক বিবৃতি দিয়ে তুলে ধরেন রোনালদো। যেখানে পর্তুগাল অধিনায়ক অভিযোগ করেন পর্তুগালের প্রধান কোচ জেজুস তার কথা রাখেননি। জেজুসের কোচিংয়ে আল নাস্‌রে খেলার অভিজ্ঞতা আছে। চলমান সেই বিতর্কের মাঝে ক্লাব ফুটবলে ফিরে নিজেকে মেলে ধরলেন রোনালদো।সৌদি প্রো লিগের চলতি মৌসুমে ৮ ম্যাচে ৬ জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাস্‌র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...