রীতিমতো চমক দিল ফ্রেন্ডস ইউনিয়নের। ২-০ গোলে হারিয়ে দিল বীরেন্দ্র ক্লাবকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের এম্যাচের প্রথমার্ধে কোন দল গোল পায় নি। বিরতির পর পেনাল্টি থেকে ম্যাচে ৬৮ মিনিটে বিশাল জমাতিয়া ১-০ করেন। পরে ৮০ মিনিটে প্রবীর জমাতিয়া দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন। টানা দুই ম্যাচে হেরে বীরেন্দ্র চাপে রইলো।


