শতবর্ষ বিজড়িত রাজধানী আগরতলার প্রাচীনতম বীরেন্দ্র ক্লাবের লক্ষ্য ক্রমাগত উন্নতি করে অতীতের সোনালি দিনগুলো ফিরিয়ে আনা। শুক্রবার ক্লাব ঘরে আসন্ন দ্বিতীয় ডিভিশন লিগের লক্ষ্যে ফুটবল দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের সম্পাদক দেবন দত্ত এই কথাগুলি বলেন।
সাংবাদিক সম্মেলনে সম্পাদক দেবনবাবু ফুটবল দলের অধিনায়ক হিসেবে স্টিফেন পল ডার্লং এর নাম ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমরা গত বছর রানার্স হয়েছি। এবারও আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে দল গঠন করা হয়েছে। আশা করি সুনাম ধরে রেখে বীরেন্দ্র ক্লাব খেলবে’। দেবনবাবুর সাথে ছিলেন ক্লাবের সহ-সভাপতি সুদীপ দাশগুপ্ত, কেশব মজুমদার, কোষাধ্যক্ষ সঞ্জিত সাহা ও সদস্য বিশ্বজিৎ দেব।
বীরেন্দ্র ক্লাবের ফুটবল দলে রয়েছে – স্টিফেন সহ সুস্থহরি জমাতিয়া, জয় কিষাণ ঘাসি, আশুতোষ দেববর্মা, বিশ্বজিৎ ধানুক, প্রীতম সরকার, শক্তি ত্রিপুরা, বিনোদ কুমার জমাতিয়া, বোয়ার দেববর্মা (সহ-অধিনায়ক), কুমার সতনাম ঘোষ, মনোজিত সিং বড়ুয়া, আর. স্টাপোস, ভক্তিপদ জমাতিয়া, সঞ্জয় জমাতিয়া, প্রণব সরকার, সপ্তম হরিজন, আনন্দ কিশোর জমাতিয়া, রবিউল হাসান, সুহেল মিয়া ও লালনুন হরিয়ালা ডার্লং।


