মেক্সিকোর নতুন কোচ মার্কেস

Date:

Share post:

একরকম নিশ্চিতই ছিল, অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটাও চলে এলো। মেক্সিকোর নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন দেশটির সাবেক অধিনায়ক রাফায়েল মার্কেস। ২০৩০ বিশ্বকাপকে নজরে রেখে ৪৭ বছর বয়সী মার্কেসকে নিয়োগ দিয়েছে মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর দায়িত্ব ছাড়া হাভিয়ের আগিরের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ২০২৪ সাল থেকে আগিরের সহকারী হিসেবে কাজ করে আসছিলেন মার্কেস। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে শেষ ষোলোর ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া মেক্সিকোর কোচিং স্টাফে ছিলেন তিনি। এবার পেয়ে গেলেন বড় দায়িত্ব। মার্কেস জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪৭ ম্যাচ, গোল করেছেন ১৭টি। পাঁচটি বিশ্বকাপে (২০০২, ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮) মেক্সিকোর অধিনায়ক ছিলেন তিনি। বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডারের হাত ধরে এখন পরের বিশ্বকাপের প্রস্তুতি নেবে মেক্সিকো। এত বড় দায়িত্বে আগে কখনো ছিলেন না মার্কেস। বার্সেলোনা ‘বি’ দলকে কোচিং করানোর আগে যুব দলে কাজ করেছেন তিনি। সেন্টার-ব্যাক ও মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন মার্কেস। মেক্সিকোর এই তারকা বার্সেলোনার হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা শিরোপা জিতেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...