রাশিয়ার নিষেধাজ্ঞা তুলে নিল আইওসি

Date:

Share post:

তিন বছর আগে রাশিয়াকে দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ফলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেতে পারে রুশ ক্রীড়াবিদরা। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় ২০২৩ সালে রাশিয়ান অলিম্পিক কমিটিকে নিষেধাজ্ঞা দিয়েছিল আইওসি। কিন্তু সংস্থাটি জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ‘আর প্রযোজ্য নয়’ এবং রাশিয়ান ক্রীড়াবিদরা ‘প্রাসঙ্গিক ডোপিং-বিরোধী শর্তাবলী পূরণ সাপেক্ষে’ পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে অলিম্পিকসে রাশিয়া তাদের পতাকা, রঙ প্রদর্শন করতে পারবে কিনা এবং তাদের জাতীয় সঙ্গীত গাওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইওসি জানিয়েছে, তারা ‘রাশিয়ায় তাদের কোনো অনুষ্ঠান আয়োজন করবে না বা তাদের অনুষ্ঠানে রাশিয়ান সরকার বা রাষ্ট্রীয় কর্মকর্তাদের আমন্ত্রণ জানাবে না।’ কিছু রাশিয়ান ক্রীড়াবিদ নিরপেক্ষ হিসেবে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকস ও এই বছরের মিলান শীতকালীন অলিম্পিকসে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...