সংহতির বিরুদ্ধে বড় রানের লিড জয়নগরের

Date:

Share post:

সংহতি ক্লাবের বিরুদ্ধে প্রত্যাশিতভাবে লিড নিলো জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি)। আপাতত ১০৬ রানে এগিয়ে জেসিসি। ঘরোয়া জেসি লিগ ক্রিকেটে এমবিবি স্টেডিযামে শুক্রবার তৃতীয় দিনে সরাসরি জয়ের জন্য ঝাপাবেন নিরুপম সেন-‌রা। তবে জেসিসি-‌র সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। মাঠ ভিজে থাকায় দ্বিতীয় দিনে বেশীরভাগ সময়ই খেলা বন্ধ ছিলো। এদিন সন্ধ্যা থেকে হয় ফের মুষলধারে বৃষ্টি। ফলে তৃতীয় দিনে কতক্ষণ খেলা হবে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এমবিবি স্টেডিয়ামে সংহতির গড়া ৭৬ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে জেসিসি ২ উইকেট হারিয়ে ১৮২ রান করে। প্রথম দিনের বিনা উইকেটে ৯ রান নিয়ে খেলতে নেমে দুই ওপেনার ঋতুরাজ ঘোষ রায় এবং অর্কপ্রভ সিনহা শুরুটা ভালো করেন। ওপেনিং জুটিতে যোগ করেন ৯২ রান। অর্কপ্রভ ৬৯ বল-এ ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করেন। ব্যর্থ হয়েছেন দুর্লব রায়। এরপর ঋতুরাজের সঙ্গে রুখে দাঁড়ান দলনায়ক রজত দে। বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন অপরাজিত থাকেন দুজন। ঋতুরাজ ৯০ বল-এ ১২টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৬ রানে এবং রজত ২৮ বল-এ ৭টি বাউন্ডারির সাহায্যে ৩৭ রানে অপরাজিত থেকে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...