সম্পূর্ণ ফিট ইয়ামাল?

Date:

Share post:

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে লামিন ইয়ামালের খেলা নিয়ে সামান্য যে শঙ্কার মেঘ দেখা দিয়েছিল, সেটা উড়িয়ে দিলেন লুইস দে লা ফুয়েন্তে। স্পেনের কোচ বললেন, শিরোপা নির্ধারণী ম‍্যাচে খেলতে শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত তারকা এই ফরোয়ার্ড। প্রথম সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেনের ২-০ গোলে জয়ের ম্যাচে পুরোটা সময় খেলেন ইয়ামাল। ওই ম্যাচ শেষে দে লা ফুয়েন্তে জানান, ভীষণ চাপের ওই লড়াইয়ে লুকা দিনিয়ে ও তেও এরনঁদেজের সঙ্গে বল দখলের লড়াইয়ে একটু ব্যথা পান ১৯ বছর বয়সী ফুটবলার। তবে তাকে নিয়ে ‘দুর্ভাবনার’ কিছু নেই। কিন্তু ফাইনালের আগে ইয়ামাল দলের সঙ্গে অনুশীলন না করায় কিছুটা শঙ্কা থেকেই যায়। সাংবাদিক সম্মেলনে তরুণ ফরোয়ার্ডকে নিয়ে সব ধরনের সংশয় দূর করলেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে। পাশাপাশি বললেন, লিওনেল মেসির ভূমিকায় নয়, নিজের ভূমিকাতেই ইয়ামালকে দেখতে চান তিনি। “সে ঠিক আছে। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ যদি কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, তাহলে লামিনকে লামিনই থাকতে হবে। মেসির কোনো বিকল্প নেই। সে তরুণ খেলোয়াড়দের জন্য আদর্শ, আর এই বিশ্বকাপে তো দুর্দান্ত সময় পার করছে। লামিনকে সাহায্য করার সেরা উপায় হলো তাকে নিজের মতো করে খেলতে দেওয়া”। কোচ আরও বলেন, “ফ্রান্সের বিপক্ষে পেনাল্টির ঘটনার সময় সে বেশ ভালো আঘাত পেয়েছিল। তার সামান্য অস্বস্তি হচ্ছিল, তাই আমরা চাইচ্ছিলাম, সে আলাদা অনুশীলন করুক ও পর্যবেক্ষণে থাকুক। এখন ঠিক আছে এবং কোনো সমস্যা নেই। শারীরিকভাবে সে পুরোপুরি প্রস্তুত।” হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এবারের বিশ্বকাপে প্রথম চার ম্যাচের একটিতেও পুরোটা সময় খেলতে পারেননি ইয়ামাল। পরে ফিট হয়ে সবশেষ তিন ম্যাচে ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...