সমর্থকদের জন‍্যই আর্জেন্টিনার এই ছুটে চলা, বললেন স্কালোনি

Date:

Share post:

আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযানে পাগলাটে ভক্তদের অবদান স্বীকার করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ফাইনালের আগে তিনি বলেছেন, সমর্থকরাই আরেকটি শিরোপার জন‍্য তাদের অনুপ্রাণিত করেছেন। গ‍্যালারিতে বিশ্ব চ‍্যাম্পিয়নদের এতো বেশি সমর্থক থাকে যে, অনুমান করা কঠিন হয়ে যায় ম‍্যাচ আর্জেন্টিনায় হচ্ছে না। প্রতিটি ম‍্যাচেই দ্বাদশ ব‍্যক্তির মতো দলের পাশে দাঁড়িয়ে যাচ্ছেন তারা।
স্কালোনি সাংবাদিক সম্মেলনে উঠে সমর্থকদের প্রসঙ্গ। গতবার জেতার পরও এই দলটি আরেকটি শিরোপার জন‍্য এতো উন্মুখ কেন, সেটা নিয়ে বলতে গিয়ে ভক্তদের অনুপ্রেরণার কথা বললেন তিনি। “আপনারা দেখেন তারা কীভাবে উদযাপন করছে, তারা কতটা খুশি। এটা আপনাকে নাড়া দেবে, এটা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবেই।”
বিশ্লেষকদের কেউ কেউ মনে করেছিলেন, গতবার যেভাবে শিরোপার জন‍্য লড়াই করেছিল আর্জেন্টিনা, শিরোপা ধরে রাখতে হয়তো ততটা লড়াই করবে না। ম‍্যাচের পর ম‍্যাচ সেই ধারণা ভুল প্রমাণ করে, বারবার শুরুর ধাক্কা সামাল দিয়ে পাগলাটে ভক্তদের অনুপ্রেরণায় ঘুরে দাঁড়িয়ে শেষ ধাপে পৌঁছে গেছে আর্জেন্টিনা। সেই বিপুল সমর্থন দলকে কতটা অনুপ্রাণিত করে, সেটা তুলে ধরলেন স্কালোনি। “শেষ পর্যন্ত আমরা তো ওদের জন‍্যই খেলি। এই দল খেলে দেশের জন‍্য, পরিবারের জন‍্য। ঘরোয়া ফুটবলের প্রবল প্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্স ও রিভারের প্লেট ভক্তরা পরস্পরকে জড়িয়ে ধরছে এবং টিভির সামনে এক সঙ্গে উদযাপন করছে – কীভাবে এটা আপনাকে প্রভাবিত করবে না?”
কোচের মতের সঙ্গে সম্পূর্ণ একমত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। “ভক্তরা পুরোপুরি পাগলাটে, অন‍্য যে কোনো দেশ থেকে আলাদা। আর্জেন্টিনার ঠাণ্ডা আবহাওয়ায় রাত ২টায় তাদের উপযাপন করতে দেখা অনেক বড় ব‍্যাপার। দেশে কাপ ফেরাতে আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...