টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

Date:

Share post:

এখনও টি-২০’র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের । ইতিমধ্যেই তিন ম্যাচে জয় ছিনিয়ে সিরিজ জয় করে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল বৃহস্পতিবার অকল্যান্ডে ভারতীয় ক্রিকেটাররা অনুশীলন করেন। কিন্তু হঠাৎই ভারতের টি-২০ দলের অনুশীলনে গিয়ে হাজির হলেন একদিনের ক্রিকেট দলনেতা শুভমান গিল। সেখানে গিয়ে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করতে দেখা গেল ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ককে।বৃহস্পতিবার অকল্যান্ডে ভারতীয় দলের অনুশীলনে শুভমানের সঙ্গে হাজির ছিলেন লোকেশ রাহুলও। সেখানেই শুভমানের মুখে দেখা যায় এক বিশেষ যন্ত্র। চোখের ঠিক পাশে লাগানো ছিল সেটি। একটি ছোট চিপের মতো দেখতে। তার নাম ‘টেম্পল’। দীপেন্দ্র গয়ালের তৈরি এই যন্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এর মাধ্যমে মস্তিষ্কে রক্তসঞ্চালন, স্নায়ুর প্রতিক্রিয়া মাপা যায়। এর আগে রিস্টব্যান্ড, ঘড়ি বা আংটির মতো যন্ত্রের মাধ্যমে শরীরের অভ্যন্তরের নানা বিষয়ের পরিমাপ করতে দেখা গিয়েছে খেলোয়াড়দের। এই যন্ত্র নতুন। এর আগে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকে এই ‘টেম্পল’ যন্ত্র পরতে দেখা গিয়েছিল। এখনও বাজারে এই যন্ত্র আসেনি। পরীক্ষামূলক ব্যবহার চলছে। শুভমানকেও তা পরতে দেখা গেল।ভারতের অনুশীলনে যোগ দিয়ে প্রথমে কোচ গম্ভীরের সঙ্গে অনেক ক্ষণ কথা বলতে দেখা যায় শুভমানকে। ৪ নভেম্বর থেকে শুরু এক দিনের সিরিজ়। ইতিমধ্যেই রোহিত শর্মা নিউজ়িল্যান্ডে পৌঁছে গিয়েছেন। বিরাট কোহলিও তাড়াতাড়িই যোগ দেবেন। সেই সিরিজ়ের পরিকল্পনাই হয়তো সারছিলেন অধিনায়ক-কোচ।পরে নেটে বেশ কিছু ক্ষণ ব্যাটও করেন শুভমান। ভারতীয় টি-২০ দলের ক্রিকেটাররাও এদিন দীর্ঘক্ষণ অনুশীলন করেন। প্রধান কোচ গৌতম গম্ভীর ও বেশ কিছু পরামর্শ দেন তাদের। লক্ষ্য একটাই চতুর্থ ম্যাচে জয়। ভারতীয় শিবিরে কোনো পরিবর্তন হচ্ছে না বলেই ইঙ্গিত দিলেন প্রধান কোচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ভারতের : তিলক

ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় সেরে নিউ জ়িল্যান্ডে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। সম্পূর্ণ অন্য পরিবেশ। ভিন্ন ধরনের পিচ। সেখানে প্রথম...