সরোখাইবাম মেইতেই’র জোড়া গোলে ছিটকে গেলো ফরোয়ার্ড

Date:

Share post:

সরোখাইবাম মেইতেই’র জোড়া গোলে ছিটকে গেলো ফরোয়ার্ড ক্লাব। সুপার ফোরে চতুর্থ দল হিসেবে জায়গা করে নিলো লালবাহাদুর ব্যায়ামাগার। চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগের শেষ ম্যাচে ২-১ গোলে জয় পেলো এগিয়ে চলো সংঘ। এই জয়ে তারা পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সুপারে গেলো।

উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার নৈশালোকে অনুষ্ঠিত লড়াইয়ে দুদলই গতির ফুটবল খেলে। প্রানবন্ত এই ডুয়েলে প্রথমার্ধে দুটি সুযোগ তৈরী করেও ফায়দা তুলতে পারে নি ফরোয়ার্ড শিবির। যার খেসারত দেয় বিরতির পর। ম্যাচের ১৫ মিনিটে ও ইনজুরি টাইমে এলোসিয়াস দলকে হতাশ করেন। বিরতির পর ৭০ মিনিটে প্রথম জাল নাড়ান সরোখাইবাম মেইতেই। বা দিক দিয়ে প্রতি আক্রমনে বক্সে ভাসানোে বল হেড করে জালে পাঠান। এগিয়ে চলো ১-০ করে। দু’মিনিটের মধ্যেই ১-১ হয়। বক্সে হ্যান্ডবল করে এগিয়ে চলোর ডিফেন্ডার। পেনাল্টি থেকে ১-১ করেন গিবসন সিং। এরপর ফরোয়ার্ড শিবির আপ্রাণ চেষ্টা করে জয় ছিনিয়ে নিতে। একটি প্রচেষ্টা বারে লেগে ফেরে। শেষে ইনজুরি টাইমে নিজেদের ভুলের খেসারত দিয়ে ম্যাচ হারে। সরোখাইবাম বল-এর পেছনে ধাওয়া করে সুযোগ কাজে লাগায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...