চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবলের সুপার লিগের লড়াই শুরু ৩০ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত। লিগ কমিটি সুপারের সূচী শুক্রবার ঘোষণা করে। প্রথম ম্যাচে এগিয়ে চলো সংঘের মুখোমুখি হবে লালবাহাদুর ব্যায়ামাগার। ১ অক্টোবর কল্যান সমিতির সামনে ব্লাডমাউথ ক্লাব। প্রতি রাউন্ডের শেষে দুদিন করে রয়েছে বিরতি।
সুপারের সূচী
৩০ সেপ্টেম্বর : এগিয়ে চলো বনাম লালবাহাদুর
১ অক্টোবর : কল্যান সমিতি বনাম ব্লাডমাউথ
৪ অক্টোবর : এগিয়ে চলো বনাম ব্লাডমাউথ
৫ অক্টোবর : কল্যান সমিতি বনাম লালবাহাদুর
৮ অক্টোবর : কল্যান সমিতি বনাম এগিয়ে চলো
৯ অক্টোবর : লালবাহাদুর বনাম ব্লাডমাউথ


