সুপার ফোরের আগে শক্তি বাড়াচ্ছে চার ক্লাবই

Date:

Share post:

সুপার ফোরে নামার আগে ফের শক্তি বাড়াতে চলেছে এগিয়ে চলো সংঘ এবং কল্যাণ সমিতি। এগিয়ে চলো দুজন এবং কল্যাণ সমিতি একজন ফুটবলারকে আনার পরিকল্পনা নিয়েছে। সেই ভাবে তোড়জোড় চালাচ্ছেন দুই ক্লাবের কর্তারা। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র স্মৃতি ফুটবলের সুপার ফোরের খেলা। প্রথম লড়াইয়ে এগিয়ে চলো খেলবে লাল বাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে। ১ অক্টোবর কল্যাণ সমিতি খেলবে ব্লাড মাউথ ক্লাবের বিরুদ্ধে। লীগের প্রাথমিক ব্যর্থতার পর সুপার ফোরে দুরন্ত ভাবে ঘুরে দাঁড়াতে চাইছে ব্লাড মাউথ ক্লাব। সেই লক্ষ্যে চলছে প্রস্তুতি। জানা গেছে, এগিয়ে চলো সংঘ একজন আক্রমণ ভাগের ফুটবলার এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার আনার পরিকল্পনা নিয়েছে। কুঞ্জমন থাপা নামে উত্তরবঙ্গ থেকে আনা হচ্ছে স্ট্রাইকার। অপরদিকে কল্যাণ সমিতি আক্রমণ ভাগের ফুটবলার আনতে চলেছে কলকাতার ভবানীপুর থেকে। এবছর খেলেছে কলকাতা লিগে। এমনটাই খবর। নতুন ফুটবলার আনবে ব্লাডমাউথ ক্লাবও। এবছর ব্লাড যে ভাবে ফুটবলার আনার পরিকল্পনা নিয়েছিল লিগের সূচী মাঝপথে পরিবর্তনের ফলে সেটা ভেস্তে যায়। সব এলোমেলো হয়ে যাওয়ায় ব্লাডের লড়াই কঠিন হয়ে যায়। এর পরেও সুপার ফোরে চারটি দলে লড়াই করে জায়গা করে নেয়। ফলে সুপারে ব্লাড যে শেষ চেষ্টা করবে তা আগাম বলা যায়। আর লালবাহাদুরও অনেকটা অপ্রত্যাশিত ভাবে সুপার ফোরে পৌঁছে গেছে কাটাকুটির খেলায়। এবার লালেরাও ট্রফির দৌড়ে স্বপ্ন দেখা শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...