ঠিক গত ফুটবল মরসুমের রি-প্লে! লিগের শেষ ম্যাচে পয়েন্ট না পেলে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল। এই অবস্থায় নিজেদের শেষ ম্যাচে পিছিয়ে গিয়েও কল্যাণ সমিতির মতো বড় বাজেটের দলকে ২-১ গোলে হারালো ব্লাড।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে শনিবার নৈশালোকে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে ১৫ মিনিটে রাজীব সাধন জমাতিয়ার গোলে কল্যাণ লিড নেয়। পিছিয়ে গিয়ে খেলায় ফেরার চেষ্টা করে ব্লাড। শেষ পর্যন্ত পারভেজ ভূঁইয়ার একটি অসাধারণ গোলে বিরতির আগেই ১-১ করে।
বিরতির পর ম্যাচের ৬১ মিনিটে ফের পারভেজের আক্রমণ কল্যাণের কিপার জেকসন সিং ফিরিয়ে দিলেও সেখানে বক্সের ভেতর ফাইল করল ব্লাড পেনাল্টি পায়। এই সুযোগ কাজে লাগান শীতল সিং। ম্যাচ ব্লাডের পক্ষে ২-১ হয়। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে ব্লাড জয় নিশ্চিত করে।


