স্বাগতিক জাপানকে হারালো ভারতীয় মেয়েরা

Date:

Share post:

এশিয়ান গেমসে ভারতের পুরুষ ও মহিলা উভয় হকি দলই দুর্দান্ত ফর্মে রয়েছে এবং টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত থেকে পদকের আশা উজ্জ্বল করেছে। ভারতের মহিলা হকি দল শুক্রবার স্বাগতিক জাপানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ভারতের হয়ে গোল তিনটি করেন লালরেমসিয়ামি (৫ মিনিটে), ইশিকা চৌধুরী (৩০ মিনিটে) এবং নবনীত কৌর (৩৬ মিনিটে)। জাপানের পক্ষে একমাত্র গোলটি করেন শিহো কোবাইয়াকাওয়া। এটি টুর্নামেন্টে ভারতের মেয়েদের টানা চতুর্থ জয়। এর আগে উজবেকিস্তানকে ১৯-০, ইন্দোনেশিয়াকে ১৭-১ এবং থাইল্যান্ডকে ২০-১ গোলে বিধ্বস্ত করেছিল ভারতীয় মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রবিবার ভারতের মেয়েরা সিঙ্গাপুরের মুখোমুখি হবে।
এদিকে, হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন ভারতের পুরুষ হকি দলও টুর্নামেন্টে অদম্য গতিতে এগিয়ে চলেছে। বৃহস্পতিবার শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ভারত। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এশিয়ান গেমসের ইতিহাসে এটিই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। ম্যাচে স্ট্রাইকার দিলপ্রীত সিং দুর্দান্ত হ্যাটট্রিক করেন। প্রথম দুটি পুলে ম্যাচে ভারত যথাক্রমে ইন্দোনেশিয়াককে ১৩-১ এবং শ্রীলঙ্কাকে ১৬-১ গোলে পরাজিত করে। পুল ‘এ’-র শীর্ষে থাকা ভারতীয় পুরুষ দল তাদের পরবর্তী ম্যাচে শনিবার স্বাগতিক জাপানের মুখোমুখি হবে। উল্লেখ্য, এই এশিয়ান গেমসের পুরুষ হকি টুর্নামেন্টটি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কোয়ালিফায়ার হিসেবেও কাজ করছে, যেখানে সোনা জয়ী দল সরাসরি অলিম্পিকের টিকিট পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...