২৫-২৯ নভেম্বর পাঞ্জাবে অনুষ্ঠিত হবে জাতীয় জুনিয়র বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা। এই আসরে অংশগ্রহণের লক্ষ্যে রবিবার সিদ্ধি আশ্রম প্লে সেন্টার মাঠে হয় নির্বাচনী শিবির। এই শিবিরে এদিন রাজ্যের প্রত্যেকটি জেলার খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। ৪৯ জন অংশ নেন এই শিবিরে। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৬ জন খেলোয়াড় এবং অতিরিক্ত আরও তিনজনকে বাছাই করা হয়েছে এদিন এই শিবির থেকে । নির্বাচিত খেলোয়াড়রা হলেন : রিয়া রাইজ্যাক,অন্তরা দত্ত, করুনা দে,বর্ষা নম, প্রিয়া গোপ,অস্মিতা নমো, লক্ষী শুক্লা দাস,পূর্ণিমা মালি, রিয়া শর্মা, মিতা রায় ,পল্লবী মগর, অনুষ্কা দেব, সুহিতা ত্রিপুরা, অর্পিতা সূত্রধর,রিমঝিম দেব রায়,বর্ষা শীল। স্ট্যান্ডবাই হিসাবে রয়েছেন শর্মিষ্ঠা বিশ্বাস, প্রিয়া সরকার, মেঘা দেব । রাজ্য সংস্থার সচিব লিটন রায় এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।


