৬-২ গোলে জিতলো এগিয়ে চলো, সরোখাইবামের হ্যাট্রিক সহ চার গোল

Date:

Share post:

একেবারে বড় ব্যবধানে জিতলো চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার এগিয় চলো সংঘ। ৬-২ গোলে হারালো লালবাহাদুর ব্যায়ামাগারকে। এই জয়ে তিনটি মূল্যবান পয়েন্ট সহ চার গোলের লিড নিলো মেলারমাঠের দলটি। যা রীতিমতো চাপে রাখবে ব্লাড মাউথ ক্লাব ও কল্যাণ সমিতিকে।

ঘরোয়া চন্দ্র স্মৃতি ফুটবলের সুপার ফোরের ম্যাচে নামার আগে এগিয়ে চলো বেশ ছক কষেই এসেছিল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকের এই লড়াই সহজ হবে না সেটা ধরেই সাজানোে হয় একাদশ। লালবাহাদুরের গতির বিরুদ্ধে প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলে গোল বার করার জন্য ছেলেদের নির্দেশ দিয়েছিলেন কোচ সুজিত হালদার। সেই পরিকল্পনা একশ ভাগ ক্লিক করে।

শুরুতেই পরপর দুটি গোল বার করে খেলায় রাশ নিজেদের দিকে টেনে নেয় এগিয়ে চলো। এর ফলে পেছনে ফিরে তাকাতে হয় নি। হ্যাট্রিক সহ চারটি গোল করেন সরোখাইবাম মেইতেই। অপর দুটি করেন কলকাতা থেকে আসা নয়া স্ট্রাইকার সুরজিত দত্ত। লালবাহাদুরের দুটি গোল করেন রাম সন্ন্যাসী ও কিমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...