অক্টোবরে কলকাতায় হতে পারে ব্রাজিলের ম্যাচ?

Date:

Share post:

বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতার আগ্রহ দেখালেও, আনুষ্ঠানিক আলোচনা কেবল ভারতের সাথে এগিয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।
অক্টোবরে কলকাতায় হতে পারে ব্রাজিলের ম্যাচ? বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে ব্রাজিল। আগামী সেপ্টেম্বরের শেষে এবং অক্টোবরের শুরুতে তিনটি ম্যাচ খেলবে সেলেসাওরা। এর মাঝে ভারতে তাদের একটা ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। ইএসপিএন ব্রাজিল প্রতিবেদনে লিখেছে, দুটি প্রীতি ম্যাচ ইতোমধ্যেই চূড়ান্ত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ২৫ ও ২৯ সেপ্টেম্বর যথাক্রমে টাউন্সভিল ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার সাথে খেলবে কার্লো আনচেলত্তির দল। অন্য প্রীতি ম্যাচটি হতে পারে ভারতে, অক্টোবরের শুরুর দিকে। দুই পক্ষের আলোচনা সফল হলে, ম্যাচটি হতে পারে কলকাতায়। অবশ্য এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে, তা চূড়ান্ত হয়নি এখনও। সিবিএফ ও আয়োজকদের মধ্যে আলোচনা শুরু হয়েছিল বিশ্বকাপ চলাকালীন সময়ে এই অঞ্চলে ব্রাজিল সমর্থকদের ব্যাপক উপস্থিতি, প্রতিযোগিতা জুড়ে ব্রাজিলের জার্সি পরা সমর্থকদের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে। ইএসপিএএ জানিয়েছে, ব্রাজিলের ম্যাচ আয়োজনে আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারও; কিন্তু আলোচনা কেবল এগিয়েছে ভারতের সাথে। আরও জানিয়েছে, দুই পক্ষ আনুষ্ঠানিক চুক্তির পথেই আছে। এ মুহূর্তে ছোটখাট কিছু বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছানো বাকি। সিবিএফ-এর কাছ থেকে ইএসপিএন নিশ্চিত হতে পেরেছে, ২০২৭ সালে সংস্থাটির লক্ষ্য ব্রাজিলে প্রীতি ম্যাচের সংখ্যা বাড়ানো। এ জন্য এমন শহরগুলো ম্যাচে আয়োজনের জন্য বেছে নেওয়া হবে, যেখানে সাধারণত জাতীয় দলের ম্যাচ থাকে না ফিফা উইন্ডোতে। ‘ফিফা সুপার ডেট’-ফিফা নতুন উইন্ডোর মডেল। ১৬ দিন পর্যন্ত এই উইন্ডোর স্থায়ীত্ব। এই সময়ের মধ্যে প্রতিটি জাতীয় দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...