মৌসুমীর হ্যাটট্রিকে বড় জয় দিয়ে আসর শুরু করলো ফুলোঝানু এথলেটিক্স ক্লাব। বৈকুণ্ঠ নাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী লড়াইয়ে ফুলোঝানু ৫-০ গোলে হারায় প্রথমবার খেলতে আসা দিয়ে ক্লাবকে! ফুলোঝানুর কাছে তারা মাথা তুলেই দাঁড়াতে পারে নি!
উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ফুলোঝানুর। ৭ মিনিটে ঝুমা ওরাং লিড এনে দেয়ার পর ২৯ মিনিটে ২-০ করেন মৌসুমী ওরাং। আর পেছনে তাকাতে হয় নি ফুলোঝানুকে। এরপর একে একে ৪১ মিনিটে ঝুমা আবার, ৫৮ ও ৬৫ মিনিটে কুন্তী ওরাং জল নাড়ালে ব্যবধান ৪-০ হয়। শেষ দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মৌসুমী। এর সাথে ছয় গোলের বিশাল জয় পায়।
খেল আশুরু হওয়ার আগে আসরের সূচনা করেন প্রাক্তন মহিলা ফুটবলার দ্বীপ্তি পাল। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত উপস্থিত ছিলেন।


