কিল্লায় বরক ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত প্রাইজমানি নাইন এ সাইড ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো তুলসিরাম এফসি দল। ৩-১ গোলে হারায় তুইরুপা এফ সিকে। নোয়াবাড়ি স্কুল মাঠে সোমবার আসরের কোয়ার্টার ফাইনালে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে তুলসীরাম। দুদলের মধ্যে মূলত পার্থক্য গড়ে দেন বিজয়ী দলের নাইসা জমাতিয়া। দুরন্ত হ্যাটট্রিক করেন। ম্যাচের ৭, ৩৬ এবং ৪৫ মিনিটে জাল নাড়ান নাইসা। খেলা পরিচালনা করেন মাখন লাল জমাতিয়া।


