মাঠে ফিরলেন মেসি, সুয়ারেসের দুর্দান্ত গোল

Date:

Share post:

বিশ্বকাপের পর ক্লাবের হয়ে প্রথম মাঠে নামলেন লিওনেল মেসি, তবে ঘটনাবহুল ম্যাচে জিততে পারেনি ইন্টার মায়ামি। উত্তেজনার মুহূর্ত ম্যাচে কম ছিল না। তবে সবচেয়ে বড় গর্জন উঠল ম্যাচের ৫৩ মিনিটে। বদলি হিসেবে তখন মাঠে নামলেন লিওনেল মেসি। অসাধারণ এক বিশ্বকাপ কাটানোর পর আর্জেন্টাইন জাদুকরের প্রথম ম্যাচ! মাঠে নামার ৪০ মিনিট পর, ম্যাচের একদম শেষ দিকে দলকে নাটকীয় জয় এনে দেওয়ার সুবর্ণ এক সুযোগ হাতছাড়া করলেন তিনি। মেজর লিগ সকারের ঘটনাবহুল ম্যাচটিতে কলম্বাস ক্রুর সঙ্গে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি। মায়ামির ঘরের মাঠ নু স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা লুইস সুয়ারেসের চোখধাঁধানো এক গোলে ১৬ মিনিটে এগিয়ে যায় মায়ামি। প্রায় ৪০ গজ দূর থেকে গোলকিপারের ওপর দিয়ে চিপ করেন ৩৯ বছর বয়সী স্ট্রাইকার। সবশেষ চার ম্যাচে তার সপ্তম গোল এটি। পরে ঘরের মাঠে অভিষেকে কাজেমিরোর আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে সমতা। প্রথমার্ধের শেষ দিকে নোয়াহ অ্যালেনের গোলে আবার এগিয়ে যায় মায়ামি। ৮৪ মিনিটে ব্রাইস মেন্ডেসের গোলে ম্যাচ শেষ হয় ড্রয়ে। বৈরি আবহাওয়ার কারণে খেলা শুরু হয় ৪০ মিনিট দেরিতে। মেসি বদলি নামলেও আর্জেন্টিনার আরেক তারকা রদ্রিগো দে পল নামেন প্রথম একাদশেই। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দুইয়ে রয়ে গেল মায়ামি। ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...