বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠলো কলেজ স্কয়ার। একতরফা ম্যাচে ৫-১ গোলে হারালো কিল্লা সকার ক্লাবকে। মঙ্গলবার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে কলেজ স্কয়ার দাপটে শুরু করে। বিজয়ী দলের জাকারিয়া দুটি গোল করেন। এছাড়া কিমা, রাহুল এবং জর্ডান জাল নাড়ান। বিজিত দলের একমাত্র গোলটি করেন পূর্ণচন্দ্র জমাতিয়া। বিজয়ী দল প্রথমার্ধে এগিয়ে ছিল ৩-১ গোলে। খেলা পরিচালনা করেন সঞ্জয় বিশ্বাস।


