বৃষ্টির জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৫ বছরের রাজ্য ক্রিকেট প্রতিযোগিতা। ৭ আগস্ট থেকে শুরু হবে আসর। ওই দিন হবে ৪টি ম্যাচ। আমতলী স্কুল মাঠে জিরানিয়া খেলবে সোনামুড়ার বিরুদ্ধে, মোহনপুরের তালতলা স্কুল মাঠে আমবাসা খেলবে খোয়াইয়ের বিরুদ্ধে, নেপকো মাঠে মোহনপুর খেলবে তেলিয়ামুড়ার বিরুদ্ধে এবং মেলাঘরের শহীদ কাজল ময়দানে বিলোনিয়া খেলবে শান্তিরবাজারের বিরুদ্ধে। ৯ অগাস্ট হবে গ্রুপ লীগের শেষ চারটি ম্যাচ। ১১ আগস্ট চারটি কোয়ার্টার ফাইনাল, ১৩ আগস্ট দুটি সেমিফাইনাল এবং ১৬ আগস্ট ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচটি হবে এমবিবি স্টেডিয়াম। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে এখবর জানান।


